রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

নরসিংদীতে মুজিব শতবর্ষ দাবালীগ’র শুভ উদ্বোধন

নরসিংদীতে মুজিব শতবর্ষ দাবালীগ ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২৮ মে) নরসিংদী জেল পুলিশ এর আয়োজনে মুজিব শতবর্ষ দাবালীগ টুর্নামেন্ট ২০২২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক নরসিংদী জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম ভূঁইয়া। সেই সাথে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ন সম্পাদক মাসুদুর রহমান মল্লিক (দিপু)। সেই সাথে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূঞা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ সহ আজকের এই আয়োজন সেই সম্মানিত খেলোয়ার ও দর্শক বৃন্দ।

নরসিংদী জেলার ৫টি টিম ও জেলা পুলিশের দুইটি টিম সর্বমোট এই ৭টি টিম এ ( ১ঢ৪=৪ঢ৭=২৮ জন ) খেলোয়ারের মধ্যে রাউন্ড
রবিন লীগ পদ্ধতিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টটি ৭টি টিম থেকে ৭ জন সেরা খেলোয়ার, চ্যাম্পিয়ন, রানার আপ ও ৩য় স্থান অর্জনকারী টিম এর জন্য রয়েছে ট্রফি ও অনারিয়াম এর ব্যবস্থা।

টুর্নামেন্ট এর প্রধান পৃষ্ঠপোষক যার নির্দেশনা ও উৎসাহে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে , যার কারনে পিছিয়ে পড়া নরসিংদী দাবা অঙ্গনের প্রাণের সঞ্চার হয়েছে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পুলিশের অভিভাবক, mকর্ণধার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম সুচিন্তিত মতামত ও মূল্যবান দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ও আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

পুলিশ সুপার, নরসিংদীর প্রতিকি দাবা চালের মধ্য দিয়ে টুর্নামেন্ট এর শুভ সূচনা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com