সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

হাজারো মানুষের ভালোবাসায় বিদায় নিলো ‘৮৬র গর্বিত সদস্য আবু তাহের খায়রুল হক এটি

হাজারো মানুষের ভালোবাসায় চির বিদায় নিলো এসএসসি ব্যাচ ‘৮৬র গর্বিত সদস্য আবু তাহের খায়রুল হক এটি।

কুড়িগ্রামের উলিপুরের জোনাইডাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজল হকের বড় ছেলে আবু তাহের খায়রুল হক এটি। বাবার হাত ধরে ব্যবসায় চলে যান সৌদি আরবের আল খারিজ এলাকায়। ৩৫ বছর ধরে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের অন্যতম অরাজনৈতিক বৃহৎ সংগঠন এসএসসি ব্যাচ ‘৮৬র গর্বিত সদস্য তিনি। বিপদে আপদে বন্ধুদের পাশে দাড়ান। গ্রামের অসহায় দরিদ্র মানুষের মাঝে তার অবদান কম নয়। এভাবেই তিনি হয়ে উঠেছিলেন অনেকের ভালোবাসার আপনজন। গত ২০ মে ভোর রাতে সৌদি আরবে রুমে অবস্থানকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক।

এদিকে তার মৃত্যুতে ভেঙ্গে পড়েন ৮৬ ব্যাচের সারা বাংলাদেশের হাজারো বন্ধু। কান্নার রোল পড়ে যায় তাদের মধ্যে। সরকারের সার্বিক সহযোগিতায় বিমানে করে তার লাশ আসে ঢাকায় ২৭ মে সকাল ১১ টা ৩০ মিনিটে। সেখান থেকে ফ্রিজার ভ্যানে করে তা উলিপুর পৌঁছে  শুক্রবার(২৭ মে) রাত ১০টা ৩৫ মিনিটে। সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ৮৬’র বন্ধুদের পাশাপাশি ভালোবাসার জনগণের মাঝে কান্নার রোল পড়ে যায়।

২৮ মে সকাল ১০ টায় উলিপুর আলিয়া মাদ্রাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। এসময় ৮৬’র সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম -৩ উলিপুর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিঞা, পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে জোনাইডাঙ্গা মুন্সিপাড়া কবর স্হানে দাফন করা হয়।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ‘৮৬র অন্যতম সদস্য ও রুপকার জাতীয় সংসদ ঢাকা-১৬ মিরপুর আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ , কুড়িগ্রাম -৩ উলিপুর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মিঞা, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু।এদিকে তার মৃত্যুতে বন্ধুসভা ‘৮৬ উলিপুর ২ দিনের শোক পালন করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com