সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর আরএসএস নেতাদের কূটনৈতিক সুবিধা না দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের কমিশনের রাজধানীতে শুরু ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা মহাসড়ক সন্ত্রাসী-চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬১ নেতাকর্মীর পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটি থেকে ৬১ জন নেতাকর্মী পদত্যাগ করেছে। গতকাল (২৬ মে) বৃহস্পতিবার দুপুরে জেলা শহরে একটি চাইনিজ রেষ্টুরেন্টে সাংবাদ সম্মেলন করে এ পদত্যাগের ঘোষণা দেন নেতাকর্মীরা।
এ সময় লিখিত বক্তব্যে নাচোল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুক হক বলেন, দীর্ঘ ২৫ বছর যাবৎ বিএনপির রাজনীতির সাথে যাদের নূন্যতম সম্পর্ক নেই, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানে শীষের বিপক্ষে জামায়াতে ইসলামী ও আওয়ামীলীগ পক্ষে প্রকাশ্যে সভাসমাবেশে উপস্থিত থেকে নির্বাচন করেছেন, এমন বিতর্কিত ব্যক্তিদের নবগঠিত আহবায়ক কমিটির বিভিন্ন পদে নেতৃত্ব দেওয়ার কারণে তারা পদত্যাগ করছেন।
তিনি আরো বলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর নেতৃত্বে সাম্প্রতিক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এক কর্মীর কথোপকথনের অডিও প্রকাশ হয়। যেখানে কমিটির বিভিন্ন পদ পাইয়ে দেওয়ার নাম করে অর্থবৃত্তের সন্ধান করা হয়।
এছাড়াও জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া গোমস্তাপুর পৌর কমিটির গঠন কেন্দ্র করে অর্থ লেনদেন করেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এতে করে দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের চেন অব কমান্ড ভেঙ্গে পড়ছে বলে মনে করেন তিনি।তৃণমূলের মতামতের ভিত্তিতে ত্যাগী পরিক্ষিত নেতাদের নিয়ে কমিটি গঠন গঠন করার দাবি জানান পদত্যাগীরা।
এ সময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা বিএনপির সহসভাপতি ও নবগঠিত আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য নুর মোহাম্মদ, সহিদুল ইসলাম, আব্দুল রাজ্জাকসহ জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com