রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডামুড্যায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, দুই ব্যবসায়ীকে জরিমানা শ্রীবরদীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ডামুড্যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের মাগফিরাত কামনা করে জামায়াতে ইসলামীর দোয়া শ্রীবরদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং টাঙ্গাইল জেলা পরিষদে চেয়ারম্যান নেতৃত্বে কে আসছেন? প্রশাসনকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ: ভূমিমন্ত্রীর নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি দপ্তরে কাজে গতি ও এসেছে স্বচ্ছতা চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক নওগাঁর মান্দা থানার বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

পদ্মা সেতু হওয়ায় বিএনপির বুকে বড় জ্বালা: সেতুমন্ত্রী

পদ্মা সেতু হয়ে যাওয়ায় সারা দেশের মানুষ যখন খুশি তখন বিএনপি ও তার দোসরদের বুকে বড় জ্বালা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৫ মে) চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে তার রাজধানীর বাস ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন।

২৩ জুন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামসহ সারা দেশের নেতা-কর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, পদ্মার দু-পাড়সহ সারা দেশে আজ আনন্দের ফোয়ারা জনগণের মাঝে বিরাজ করছে, বিরাজ করছে সাজ সাজ রব।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, পদ্মা সেতু হবে না, এ সরকার কখনো তা করতে পারবে না, সেই প্রসঙ্গ টেনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু হয়ে গেছে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা, তাই বিএনপিও তাদের দোসরদের বুকে বড় জ্বালা।

আগামী জাতীয় নির্বাচনে বিএনপি দেশের জনগণকে কী দেখাবে? কী উন্নয়ন দেখাবে?- সেই প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের দেখাবার কিছু নেই।

বিএনপির শাসনামলে জনগণকে দেখাবার মতো হাওয়া ভবনের দুর্নীতি, তারেক রহমানের দুর্নীতি আর তাদের নেত্রীর এতিমের টাকা আত্মসাৎ এর দুর্নীতি দেখানো ছাড়া আর কিছু নেই বলে মনে করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ভালো আচরণ করে মানুষকে খুশি করতে হবে, তা না হলে শেখ হাসিনার এতো সাফল্য অর্জন ও উন্নয়ন ম্লান হয়ে যাবে।

তিনি দল থেকে দূষিত রক্ত বের করে দিয়ে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রামের কোন্দল আর দেখতে চাই না, দ্রুত চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন করতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবুসাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকসুজিত রায় নন্দী, অর্থ বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খানম, উপ-প্রচার প্রকাশনা আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, কাজী নজরুল ইসলাম অসম্প্রদায়িক মানবতাবাদী চেতনার ধারক ও বাহক ছিলেন। তার গান আমাদের মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জুগিয়েছে। বাংলাদেশে আজও সাম্প্রদায়িকতার শাখা প্রশাখা আছে, সেই শাখা-প্রশাখাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতা বিষবৃক্ষ উৎপাটন করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com