শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ

বেঁচে আছি

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমি মরিনি, সুস্থ আছি, বেঁচে আছি’। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মুঠোফোনে মৃত্যুর গুজব প্রসঙ্গে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

গত সোমবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বরেণ্য ব্যক্তিত্বের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এমনকি ফেসবুকে এটাও লেখা লেখা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় হানিফ সংকেত মারা গেছেন।

অনেকটা ক্ষোভ প্রকাশ করে হানিফ সংকেত আরও বলেন, ‌‌‘এটি খুবই দুঃখজনক, এই ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। একটি চক্র অবৈধভাবে নানা ফায়দা হাসিলের অপচেষ্টায় দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালিয়ে আসছে। এর আগে এ ধরনের চক্র নায়ক রাজ রাজ্জাক, আলমগীর, শাবানা, শাবনূর, এটিএম শামসুজ্জামানসহ অনেকের সম্পর্কে এমন গুজব একাধিকবার চাউর করে তাদের ও তাদের পরিবারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। চক্রটি নিজেদের পেজ ও তথাকথিত সাইটে ভিউ বাড়ানোর জন্যও এই অপকর্ম করে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে সাইবার ক্রাইম আইনের আওতায় এদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com