বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডিমলায় নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”—চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নেত্রকোনায় শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধি, এক শিশুর মৃত্যু ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত চন্দনাইশে সন্ত্রাসী বাবু মার্মাসহ ১ সন্ত্রাসী আটক মৌলভীবাজারে প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক বাঁশখালীতে মাকে হত্যা মামলায় স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য

তানোরে ছাত্রলীগ সম্পাদক হেরোইন সেবনের সময় ২ সহযোগীসহ গ্রেপ্তার

রাজশাহীর তানোর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শাওন হেরোইন সেবনের সময় ২ সহযোগীসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার সেকেন্ড অফিসার এসআই হাফিজুর রহমান সংগীয় ফোর্সসহ কালীগন্জ মাসিন্দা গ্রামের আলতাব আলীর বাড়িতে অভিযান চালায়।

এসময় হেরোইন সেবনের সময় হাতে নাতে তানোর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাসারদীঘি গ্রামের আবুল সরদারের পুত্র সারোয়ার হোসেন শাওন (২৬) মাসিন্দা গ্রামের আলতাব আলীর পুত্র লিটন (৩৬) ও ভাটপাড়া গ্রামের মোজাহারুলের পুত্র হাফিজুর রহমান (২৮) কে গ্রেপ্তার করেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তারকৃতদের থানা হাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদারতে প্রেরণ করা হবে।
Attachments area

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com