শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

পাবনা সাথিয়ায় ৫টি গাজার গাছসহ আটক-১

পাবনা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশনায় জেলার প্রতিটা থানার পুলিশ সদস্য অবিরাম কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় গতকাল ১৮ই মে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সাথিয়া
থানার এসআই ফারুক সরকার, এসআই সজিবুল করিম, এএসআই আলী আকবর, এএসআই ইজাজুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সাঁথিয়া থানাধীন নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামে।
এসময় ওই গ্রামের মোহাম্মদ খবির মোল্লা(৪৫), পিতা- মৃত জুলমত মোল্লা এর বাড়ির পিছনে সযত্নে লালন করা অবস্থায় ছোট-বড় মোট পাঁচটি গাঁজার গাছ উদ্ধার করেন এবং গাঁজার গাছ লালন পালনকারী আসামী মোহাম্মদ খবির মোল্লা(৪৫), পিতা -মৃত জুলমত মোল্লা, গ্রাম -সোনাতলা (হারিয়া ক্যানাল পাড়া )থানাঃ সাঁথিয়া, জেলাঃ পাবনা কে গ্রেপ্তার করেন। উদ্ধারকৃত গাজার গাছগুলোর ওজন ৩০ (ত্রিশ) কেজি।
এবিষয়ে সাথিয়া থানার ওসি জনাব মোঃ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আমরা আমাদের থানা এলাকাকে সকল অপরাধ থেকে মুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা রজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com