বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

কুলাউড়ায় বৃদ্ধ বাবাকে খুনের অভিযোগে বখাটে পুত্র আটক

মৌলভীবাজারের কুলাউড়ায় লাঠির আঘাতে বৃদ্ধ বাবা তসিদ আলী (৬৫)কে খুনের অভিযোগে বখাটে ছেলে রকিব হাসান (৩৮) আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে বিলেরপার গ্রামে।
এ ঘটনায় রবিবার ঘাতক ছেলে রকিব হাসান কে আটক করে বিকেলেই জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।  এছাড়াও নিহতের লাশের ময়না তদন্ত শেষে রবিবার বিকেলে দাফন করা হয়েছে বলে জানাগেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হাজিপুর ইউনিয়নের বিলের পার গ্রামে ২১ এপ্রিল ও ১৯ রমযান পারিবারিক কলহের জের ধরে তসিদ আলীকে তার বখাটে পুত্র রকিব হাসান মারপিট করে। এ ঘটনায় তসিদ আলী থানায় মামলা দায়ের করতে চাইলে বখাটে রকিব লাঠি দিয়ে বাবা তসিদ আলীর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। কিন্তু বখাটে রকিব আহত বাবার চিকিৎসা করতে দেয়নি। কোন চিকিৎসা না নিয়ে আহত অবস্থায় বাড়িতে থাকতে থাকতে শনিবার বিকেলে তিনি মারা যান।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনার সাথে জড়িত রকিব হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় লোকজন জানান, নিহত তসিদ আলী দু’টি সংসার রয়েছে। দ্বিতীয় স্ত্রীর পুত্র তসিদ আলী চরম বখাটে। পরিবারের সবার উপর নির্যাতন ছিলো তার নিত্যনৈমিত্তিক ঘটনা। শুধু তাই নয় তার অত্যাচারে অতিষ্ঠ ছিলো গ্রামের লোকজন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজমুল ইসলাম জানান, রোববার লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক পুত্র রকিব হাসানকে আদালতে প্রেরণ করা হয়েছে। নিহতে তসিদ আলীর প্রথম স্ত্রী আছকিরুন নেছা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com