শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

ঝড়ে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন বিশিষ্ট ব্যাবসায়ী রুহুল আমিন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেছে ফুলবাড়ীর আমিন অটো রাইস মিল এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যাবসায়ী শিল্পপতি আলহাজ্ব মো. রুহুল আমিন।
শুক্রবার বিকেল তিনটায় পার্বতীপুর উপজেলার মৌলভিডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন,প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, আমিন অটো রাইস মিল এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যাসায়ী শিল্পপতি আলহাজ্ব মো. রুহুল আমিন, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহিদুল ইসলাম সোহাগ, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডাবলু প্রমুখ।
ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি ডাল ও এক লিটার সয়াবিন তেল সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ, গত মঙ্গলবার (২৬ এপ্রিল) দিনাজপুরের পার্বতীপুরে কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে এক কিশোরী নিহত হয় এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। ওইদিন মধ্যরাতে উপজেলার মধ্যপাড়া, হরিরামপুর ও মৌলভী ডাঙ্গাসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর তা-বে ঘরবাড়ী, গাছপালাসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com