বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

পটুয়াখালী পৌরসভার ২০৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ঈদ সম্মানি প্রদান

পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর পৃষ্ঠ পোষকতায় পৌর সভার আয়োজনে এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে পৌরসভাধীন ১১৭ টি জামে মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে ঈদ শুভেচ্ছা স্বরূপ সম্মানী প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মেয়র মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদলের পরিচালনায় পৌরসভাধীন ১১৭ টি জামে  মসজিদের খতিব, ইমাম,  মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে ঈদ শুভেচ্ছা স্বরূপ সম্মানী প্রদান করেন মেয়র মহিউদ্দিন আহম্মেদ।
এ সময় বক্তব্য রাখেন জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, সাধারন সম্পাদক মুসলিমপাড়া জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল কাদের, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, প্যানেল মেয়র মো. দেলোয়ার হোসেন, প্যানেল মেয়র এস এম ফারুক মৃধা, কাউন্সিলর এসএম মতিন মাহমুদ জাহিদ সিকদার প্রমুখ। মঞ্চে উপবিষ্ঠ ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এ্যাডভোকেট মো. হাফিজুর রহমান হাফিজসহ অন্যান্য কর্মকর্তা ও কাউন্সিলারবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com