শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২ শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী জনসভাতে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন:সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে নোটিশ ছাড়াই পদচ্যুতির অভিযোগ ইসমাইলের, ব্যক্তিগত আক্রোশের দাবি তৃণমূলের রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু টিকটক-ফেসবুকে ছবি ব্যবহার করে অপপ্রচার ও ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, হালিশহর থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

সংঘবদ্ধ গাড়ী চোর চক্রের ৪ সদস্য আটক, চোরাই সিএনজি উদ্বার

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ গাড়ী চোর চক্রের চার সদস্য আটক হয়েছে। এর সঙ্গে একটি চোরাই সিএনজি উদ্ধার করেছে পুলিশ। গতকাল (২২ এপ্রিল) শুক্রবার  রাতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় সার্বিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই কামরুল হাসানসহ গোপন সংবাদের ভিত্তিতে এসআই পুলিশের একটি টিম ৬নং কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের লকুছ মিয়া কলোনীর গেইটের ভিতর থেকে সংঘবদ্ধ গাড়ী চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃত গাড়ি চোর চক্রের সক্রীয় সদস্যরা হলেন সিলেট জেলার গোলাপগঞ্জ থানার মৃত ওয়ারিছ আলীর ছেলে মো. শিবলু মিয়া, কাদিপুর ইউনিয়নের মনছুর গ্রামের গফুর মিয়ার ছেলে মাকিম মিয়া, কুলাউড়া পৌরসভার মধ্য জয়পাশা গ্রামের শেখ রজমুল মিয়ার ছেলে শেখ সাজেদ আহম্দ।

জুড়ী থানার বাছিরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রুমন মিয়া। আটকের পর চোর চক্রের হেফাজতে থাকা একটি নাম্বারবিহীন সবুজ রংয়ের দুই লাইট বিশিষ্ট পুরাতন সিএনজি গাড়ী উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, সিএনজি গাড়ীটি সিলেটের জালালাবাদ থানা এলাকা থেকে চোরি করে নিয়ে আসে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, আটককৃত সংঘবদ্ধ গাড়ী চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com