রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান, ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি; আটক ২৪ শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

ভুরুঙ্গামারীতে কাল বৈশাখী ঝরে ব‍্যাপক ক্ষতি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) মধ্যরাতে বয়ে যাওয়া কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় শতাধিক ঘর-বাড়ী, গাছপালা সহ চলতি বোরো আবাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে কালবৈশাখী ঝড়ে তিলাই মোড় থেকে ধামেরহাট বাজার আসার রাস্তায় একটি বড় আকৃতির কড়ই গাছ উপরে পাশ্ববর্তী ধান ক্ষেতে পড়ে ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণ তিলাই গ্রামের আঃরহিমের গাছ উপরে তার বসত বাড়ির ঘরের উপর পরে ঘরটি ভেঙ্গে গেছে।গাছ উপড়ে পড়ায় ওই রাস্তাটিতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত যানচলাচল বন্ধ ছিল।

পশ্চিম ছাট গোপালপুর গ্রামের ফসলি জমির মালিক মোজাহার আলী জানান, ঝড়ে কড়ই গাছটি উপড়ে আমার ফসলি জমিতে পড়ে প্রায় ১ বিঘা ক্ষেতের ফসল নষ্ট হয়েছে। ওই জমি থেকে আমি প্রায় ২৭-২৮ মন ধান পেতাম।

শিলখুড়ী সহ অন্যান্য এলাকায় মধ্যরাতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে হালকা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে।

এ ব্যাপারে তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে জানান, যে প্রায় এক-দেড়‘শ ঘরবাড়ী ও বড় আকৃতির কয়েকটি গাছ উপড়ে দোকানপাট সহ বোরো আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।উপজেলার সোনাহাট, বলদিয়া ইউনিয়নে ঝড়ের কবলে ব‍্যাপক ক্ষতি হয়েছে।

ইউপি চেয়ারম্যানগন আরও বলেন, প্রাকৃতিক ক্ষয়-ক্ষতির বিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা এবং কৃষি অফিসার আসাদুজ্জামান মিয়াকে অবহিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com