বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

মহানগরীর পাহাড়তলীতে কিশোর হত্যার ঘটনার রহস্য উদঘাটন

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে কিশোর হত্যার ঘটনার রহস্য উদঘাটন, আইনের সাথে সংঘাতে জড়িত শিশু আটক ও ঘটনায় ব্যবহৃত ০২টি ছুরি উদ্ধার করে সিএমপি পাহাড়তলী থানা পুলিশ।

হত্যাকান্ড সংঘটিত হওয়ামাত্র ৭২ ঘন্টার মধ্যে জড়িত মূল অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ এবং উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি।

গত ১৫ এপ্রিল রাত অনুমানিক ০৯.০০ ঘটিকায় হালিশহর থানাধীন দুলহান কমিউনিটি সেন্টারে ঈদ বস্ত্র মেলাতে ধাক্কাধাক্কির মত ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষই ঘটনাস্থলে জামায়েত হওয়ার পর আকস্মিক উত্তেজনায় ছুরিকাঘাতে ভিকটিম শাহরিয়ার নাজিম ও ফাহিম নিহত হয়।

এ সংক্রান্তে মামলা রুজুর পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ এর দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা সহ পাহাড়তলী থানা পুলিশ তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ মোঃ মামুন কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

পরবর্তীতে তদন্তকালীন সময়ে প্রাপ্ত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে ১৮ এপ্রিল ভোর রাতে কিশোরগঞ্জ জেলার নিকলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু’কে আটক করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে গত ১৮ এপ্রিল হত্যাকান্ডের ঘটনায় ব্যবহৃত ০১টি রক্ত মাখা ছুরি সহ মোট ০২টি ছুরি উদ্ধার করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com