সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
টিকটক-ফেসবুকে ছবি ব্যবহার করে অপপ্রচার ও ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, হালিশহর থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার নওগাঁর মহদেবপুরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন ফজলে হুদা এমপি নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ তিন জন গ্রেপ্তার শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার মৌলভীবাজারে ৬ যুব সংগঠনকে অনুদান প্রদান ঈশ্বর, বলতে পারো? — ফারুক আহম্মেদ জীবনের কবিতা ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণের শব্দ, হরমুজ প্রণালিতে দ্বিতীয় সুপারট্যাংকারে আগুন নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু, তদন্তে পুলিশ

ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি

 

 

চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট লুট হওয়া একটি সরকারি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৩টার দিকে নগরীর আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশে একটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে পিস্তলটি ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, ডবলমুরিং মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোবিনুল ইসলাম সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলায় একটি কালো রঙের শপিং ব্যাগের ভেতর থেকে একটি ম্যাগাজিনসহ টরাস (TAURUS) পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া পিস্তলটির গায়ে TKT06439 নম্বর লেখা রয়েছে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে পিস্তল ও গোলাবারুদ জব্দ করা হয়।

 

পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া পিস্তলটি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং মডেল থানা থেকে লুট হয়েছিল।

 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে পরিত্যক্ত শিক্ষা ভবনে অস্ত্র ও গোলাবারুদ কীভাবে পৌঁছাল এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

 

ঘটনার তদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com