শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক সীতাকুণ্ডে মায়ানমারে পাচারের সময় ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ মান্দায় বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, পালিয়ে গেল চালক শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়া ১৬ ফুটের অজগর উদ্ধার শ্রীমঙ্গলে বিদেশি সিগারেটসহ আটক ১ আকবরশাহে মাদক মামলায় রোহিঙ্গা ক্যাম্পের তিনজন গ্রেপ্তার নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩

সীতাকুণ্ডে মায়ানমারে পাচারের সময় ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৬০০ বস্তা ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মায়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তরের সময় দুই পাচারকারীকে আটক করা হয়।

এ সময় প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। এসব বস্তায় মোট ৩০ হাজার কেজি সার ছিল। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা সার, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com