শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ জাহাঙ্গীর হোসেন (৪৪) নামে একজন গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া মাইজদিহি চা বাগান এলাকায় একটি প্রাইভেটকার আটক করলে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সে পুলিশের হাতে আটক হয়।
গাড়িটি তল্লাশি করে ৮ কার্টুন ORIS ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৮ কার্টুনে সর্বমোট ৩২ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়।। এ ছাড়া সিগারেট পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১২-৭৭৭৭ নম্বরের একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব সিগারেট নিয়ে আসার কথা স্বীকার করেছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।