শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ

চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ -এর নতুন কমিটি গঠন করা হয়েছে। আসুন, আমরা দেশের গণতন্ত্র -গণমাধ্যম- গণমানুষ ও রাষ্ট্রের স্বার্থে সাংবাদিক নির্যাতন বন্ধে ঐক্যবদ্ধ হই। সাংবাদিকদের উপর বারবার হামলা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়া সত্যিই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনি সংকেত। পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত হলে তা সাধারণ মানুষের অবাধ তথ্য জানার অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবুল মনসুর মো. মহসিন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক বাংলার ইউসুফ বিন হোছাইন।

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর এই নতুন কমিটি ঘোষণা দেন।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে। পেশাদার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠক যেমন – আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, মানবাধিকার কর্মী, ছাত্রনেতা, ধর্মীয় প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, নারী নেত্রী ও উদ্যোক্তাদের এই কমিটিতে যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ চকরিয়ায় গণমাধ্যমকর্মীদের ওপর যেকোনো ধরনের নির্যাতন প্রতিহত করার পাশাপাশি সাংবাদিকদের ন্যায়সংগত ১৪ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, দেশে কর্মরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, কাজের পরিবেশ, নিরাপত্তা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে সাংবাদিক সংগঠন গুলো যে ১৪ দফা দাবি উত্থাপন করে আসছে, তার মূল বিষয়গুলো হচ্ছে – সাংবাদিকদের রাষ্ট্রীয় স্বীকৃতি, গণমাধ্যম কমিশন গঠন,নিরাপত্তা ও সুরক্ষা,বেতন কাঠামো বাস্তবায়ন,চাকরির নিশ্চয়তা,তথ্যপ্রাপ্তির অধিকার,ওয়েজবোর্ড বাস্তবায়ন,প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড,নির্যাতন প্রতিরোধ সেল গঠন,সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন,পেশার মানদণ্ড নির্ধারণ, সাংবাদিকদের আবাসন ও প্লট বরাদ্দ,স্বাস্থ্য বিমা চালু এবং মফস্বল সাংবাদিকদের সুযোগ-সুবিধা প্রদান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com