সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

 

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখা থানার বিশেষ অভিযানে ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং সহযোগী অন্য আসামিদের নাম-ঠিকানা প্রকাশ করেছে।

বড়লেখা থানা সুত্রে জানা যায়, ৬ জুন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি মো. আব্দুল করিম ওরফে রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার সেনাপতির চক এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ মোট সাতটি মামলা রয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে বড়লেখা উপজেলার দক্ষিণ লঘাটি এলাকায় গিয়াস উদ্দিনের বসতবাড়িতে ৬-৭ জনের একটি ডাকাত দল প্রবেশের চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিলে ডাকাত দলের একজন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ে। গুলিটি ডাকাত দলের সদস্য ছয়ফুল ইসলাম ওরফে সাইফুল ইসলামের মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে অন্য ডাকাতরা পালিয়ে যায়।

ঘটনার পর থেকে বড়লেখা থানা পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নোবেল চাকমা পিপিএম-এর তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খানের নেতৃত্বে এসআই দেবল চন্দ্র সরকারসহ একটি বিশেষ টিম অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান জানান, এ ঘটনায় বড়লেখা থানায় পেনাল কোডের ৩৯৮/৩০৭/৩০২ ধারায় মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃত রেজাউল করিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ ৭ টি এবং এই ঘটনায় নিহত ছয়ফুল ইসলামের বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১৮টি মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com