শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরীতে প্লাস্টিকের দানা বোঝাইকৃত দুটি ট্রাক আটক করে পরে টাকার বিনিময়ে মামলা ছাড়াই ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ জোনের এসআই সাইফুলের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ মে নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকা থেকে প্লাস্টিকের দানা বোঝাই দুটি ট্রাক আটক করা হয়। আটককৃত গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো – ট ১২-৫৯৫৪৷ ঢাকা মেট্রো – ন -২০-৮৩৫৫।

 

আটক অভিযানে নেতৃত্ব দেন সিএমপির ডিবি দক্ষিণ জোনে কর্মরত এসআই সাইফুল।

 

তবে অভিযোগ রয়েছে, ট্রাক দুটি আটকের পর কোনো নিয়মিত মামলা বা আইনি প্রক্রিয়া গ্রহণ না করে পরদিন ২০ মে নগদ ২ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে ট্রাক দুটি ছেড়ে দেওয়া হয়।

 

স্থানীয় সূত্র দাবি করেছে, আটক হওয়া ট্রাকগুলোতে বিপুল পরিমাণ প্লাস্টিকের দানা ছিল এবং বিষয়টি আইনগতভাবে তদন্ত ও মামলা হওয়ার কথা থাকলেও রহস্যজনকভাবে তা হয়নি। অভিযোগ উঠেছে, অর্থ লেনদেনের মাধ্যমে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

 

এ বিষয়ে অভিযুক্ত এসআই সাইফুল বিষয়টি অস্বীকার করেন। তবে পুলিশ বিভাগের একটি সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনা হয়েছে এবং প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com