বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আপনাকে পদোন্নতি দিব না, আপনি ফ্যাসিস্ট – বেরোবি উপাচার্য এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪মোটরসাইকেল দুর্ঘটনাই সর্বোচ্চ চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বনভূমি দখল গাছ কাটার পেছনে বিট ও রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড় শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বনভূমি দখল গাছ কাটার পেছনে বিট ও রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ

 

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ঘেঁষে অবস্থিত চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ চিরহরিৎ বনাঞ্চল। এটি চট্টগ্রামের লোহাগাড়া ও বাঁশখালী এবং কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার প্রায় ৭,৭৬৪ হেক্টর বনভূমি নিয়ে গঠিত। জানা যায় চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যের নির্ধারিত জায়গা দিন দিন কমে যাচ্ছে। অভয়ারণ্যের নির্দিষ্ট বনভূমি স্থানীয় প্রভাবশালীদের দখলে গেলেও নির্দিষ্ট মাসোহারার বিনিময়ে চুনতী বন্য প্রাণী অভয়ারণ্যের কর্তৃপক্ষের কোন তোড়জোড় দেখা যায়নি দীর্ঘ ২বছর যাবত। সংরক্ষিত বনভূমি পাশ ঘেঁষে অনেককে উত্তোলন করতে দিয়েছেন বালি ও কাটতে দিয়েছেন সংরক্ষিত বনভূমির টিলা। এসবের মূলে রয়েছে মূলত দীর্ঘদিন ধরে একই স্টেশনে চাকুরী করা চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যে দায়িত্বরত বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার। প্রতিবেদকের হাতে আসা একটি তথ্যে দেখা যায়, ২০২৩ সালের মাঝামাঝি সময় পর্যন্ত চুনতী বন্য প্রাণী অভয়ারণ্যে সংরক্ষিত বনভূমি বেদখল হয় প্রায় ৮০০ একরের কাছাকাছি। কিন্তু বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের দূর্নীতির প্রতিযোগিতার দৌঁড়ে তা বৃদ্ধি পেয়ে এখন ১হাজার একরেরও বেশী বলে সূত্র নিশ্চিত করেছেন। রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারকে ম্যানেজ করে এভাবে বসানো হচ্ছে ঘরবাড়ি জানা যায়, ১৯৮৬ সালে ৮ হাজার ৮৮৩ একর জায়গা নিয়ে চুনতি অভয়ারণ্যের সূচনা হয় এবং সেখানে হাতি সজারু, মায়া হরিণ, বন্য শুকুর, বনরুই, বানর, বিভিন্ন প্রজাতির কাঠবিড়ালি, বনমোরক, সর্প, খরগোশ ও অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণের জোন হিসাবে গড়ে তোলা হয়। তবে বর্তমানে হাতির সংখ্যা ২৫ থেকে ৩০টি হবে এবং হাতির প্রজনন সবচেয়ে বেশি চুনতি অভয়ারণ্যে হয়। এদিকে অনুসন্ধানে জানা যায় –২০১২ সালে জুন মাসে সবচেয়ে বেশি হাতি প্রজননের জন্য জাতিসংঘ কর্তৃক চুনতি অভয়ারণ্য পুরস্কার লাভ করেছিল এবং বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বাংলাদেশের বন, পরিবেশের, ও জলবায়ু এই তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত সুফল প্রকল্পের আওতায় প্রাণীদ্বয়ের জন্য খাদ্য ও বাসস্থান হিসেবে হরিতকি, বহেরা, চাপালিস, তেলচর, সিভিট, গামার, শিমুল, মহুয়া, কাঠবাদামসহ বিভিন্ন ধরনের ফলজ গাছের বাগান করা হচ্ছে, অভয়ারণ্যের পূর্ব থেকে কিছু লোক নিজ খতিয়ান ভুক্ত জমির পাশাপাশি সরকারি খাস জায়গা অবৈধ দখল করে বসতি স্থাপনা করছে এবং এগুলো উদ্ধার কাজ চলমান জবর দখলের পরিমাণ ৭১৩.৮২ একর। তবে বর্তমানে চঞ্চল কুমার তরফদারের অবহেলার কারণে প্রায় ১হাজার একরের মতো ভূমি জবর দখলের আওতায় চলে গেছে।বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার ও রেঞ্জারকে টাকা দিয়ে টিলা কেটে করা হচ্ছে পানের বরজ‌। অনুসন্ধানে জানা যায়,২৪০০ জনের মতো লোকের বিরুদ্ধে উচ্ছেদ মামলা চলছে। তবে কিছু কিছু বন মামলা বিক্রি করে বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার রাতারাতি বনে গেছেন কোটিপতি। তার বনভূমি বেচাকেনার অভিনব কৌশল হচ্ছে স্থানীয় পর্যায়ের কিছু কতিপয় সাংবাদিককে মাসিক মাসোহারা দিয়ে তার বিরাট দূর্নীতি ধামাচাপা দেয়া হয় বলে চুনতী বন্য প্রাণী অভয়ারণ্যে দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক ২জন কর্মচারী নিশ্চিত করেছেন।
এদিকে চুনতী বন্যপ্রাণী অভয়ারণ্যের নানা অনিয়ম নিয়ে প্রতিবেদক ৩মাস ধরে অনুসন্ধান চালিয়ে বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারকে তিন মাসে অন্তত ১০বার কল করেন এবং হোয়াটসঅ্যাপ এ টেক্সট পাঠিয়েও কোন জবাব নেয়া সম্ভব হয়নি। প্রতিবেদকের অনুসন্ধানে আরো ওঠে এসেছে, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জাধীন আজিজনগর বন বিট এলাকায় সংরক্ষিত পাহাড় কেটে একাধিক পানের বরজ নির্মাণের অভিযোগ উঠেছে। চট্টগ্রাম-কক্সবাজারের রেললাইনের এলিফ্যান্ট আন্ডারপাসসংলগ্ন এ এলাকায় বনভূমি দখলে আজিজনগর বন বিট কর্মকর্তার বিরুদ্ধে দখলদারদের সহযোগিতার অভিযোগ ।

চঞ্চল কুমার তরফদার নামে বিট কর্মকর্তা হলেও মূলত তিনিই পুরো চুনতী বন্য প্রাণী অভয়ারণ্যের দূর্নীতির সেক্টর নিয়ন্ত্রণ করেন বলে সুস্পষ্ট তথ্য রয়েছে। সরেজমিন দেখা যায়, আজিজনগর বন বিটের জাঙ্গালিয়া মাজারের পশ্চিমে এবং এলিফ্যান্ট আন্ডারপাসের দক্ষিণে কমপক্ষে আটটি পানের বরজ গড়ে তোলা হয়েছে।

এর মধ্যে চারটি বরজ সম্প্রতি পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পানের বরজ মালিক জানান, তারা আজিজনগর বন বিট কর্মকর্তা ও রেঞ্জারের ক্যাশিয়ার তরফদারকে প্রতি বরজ করতে ১৫ হাজার টাকা এবং পাহাড় কাটার জন্য আরও ১০ হাজার টাকা দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com