শনিবার, ০২ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁ মহাদেবপুরে অশোকলা জমি জমা বিরোধের জের ইদ্রিস আলির বাড়িতে হামলা অগ্নি সংযোগ  কলার মোচার অসাধারণ স্বাস্থ্যগুণ: শুধু স্বাদেই নয়,পুষ্টিতে ভরপুর প্রাকৃতিক এই খাবার মে দিবসে জসিম উদ্দিনের নেতৃত্বে নির্মাণ শ্রমিকদলের বর্ণাঢ্য র‌্যালি শ্রীমঙ্গলে মহান মে দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত চান্দগাঁওয়ে লোহাগাড়া ছাত্রলীগ সভাপতি আসিফ গ্রেপ্তার বারবাকিয়া-রিজার্ভ বনভূমিতে অবৈধ বসতি উচ্ছেদ করল বন বিভাগ কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত মৌলভীবাজারে আলোচনাসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয় মহাব মে দিবস পালিত সিলেট রেঞ্জের ডিআইজির কুলাউড়া থানা পরিদর্শন

নওগাঁ মহাদেবপুরে অশোকলা জমি জমা বিরোধের জের ইদ্রিস আলির বাড়িতে হামলা অগ্নি সংযোগ 

 

 

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ

 

নওগাঁর মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ফকির পাড়া অশোকল গ্রামে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার বিরোধের জেরে ইদ্রিস আলী নামে এক কৃষকের বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার ১লা মে। শুক্রবার বেলা সোয়া ১১টার সময় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জায়গাঁ-জমি সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মোঃ এরশাদ, মোঃ এজাজুল মোঃ আমিনুল সংঘবদ্ধভাবে কৃষক ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা বাড়ির বারান্দার কয়েকটি সিমেন্টের খুঁটি ভেঙে ফেলে এবং দুটি জানালা ভাঙচুর করে। এক পর্যায়ে তারা ইদ্রিস আলীর বসত বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আতঙ্কিত বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষকের ছেলে নাঈম হোসেন বলেন, জমিজমার বিরোধের জেরে আমাদের উপর এরশাদ, এজাজুল ও আমিনুল ইসলাম হামলা চালায়। এ সময় তারা আমাদের বাড়ি ঘর ভাংচুর করে এবং অগ্নি সংযোগ করে, আমি এর বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এজাজুলসহ তার বোন ও মা আজিরুন বলেন, আমাদের উপর তারা আগে হামলা করে পরে আমরা তাদের বাড়ি ভাংচুর করি। এ সময় তারা অগ্নি সংযোগের অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, এ ঘটনা শোনার পরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com