সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর

নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় ট্রাক চাপায় আরোবি আক্তার(১৫) নামের এক নবম শ্রেণির স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার(২৭ এপ্রিল)সকাল সাড়ে ১১ টার সময় সদর ইউনিয়নের সরদারহাট চৌপতি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত ছাত্রী একই ইউনিয়নের কুটির ডাঙ্গা (বগুড়া পাড়া) গ্রামের আমিনুর রহমানের মেয়ে ও ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি সুত্রে জানা যায়,ঘটনার সময় ছাত্রীটি প্রাইভেট শেষে বাইসাইকেলে করে বাড়ি ফেরার সময় নাউতারা থেকে ডিমলা সদর গামি ঢাকা মেট্রো ট-১২-৬৮২৯ নম্বরের একটি দ্রুতগতির ট্রাক ছাত্রীটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।স্থানীয়রা ছাত্রীটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন,ঘটনার সময় ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি।
পরিবারের পক্ষ থেকে মামলা দিলে আমরা মামলা নিব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com