মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ

 

মোঃ রাসেল বাবু ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের মানপুর আশ্রয়ণ প্রকল্পের কোল ঘেঁষে বয়ে চলা ছোট যমুনা নদীতে বালু খেকুদের আগ্রাসী থাবা পড়েছে। শুষ্ক মৌসুমকে পুঁজি করে দিন-রাত সমানে নদী থেকে সমানে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের চেয়ে রাতে এই বালু পাচারের তীব্রতা বহুগুণ বেড়ে যায়। রাত গভীর হতেই খননস্থলে বালু পরিবহনকারী শত শত ট্রাক্টরের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। সরকারি কোনো ইজারা বা নিয়ম-নীতির তোয়াক্কা ছাড়াই এসব চোরাই বালু প্রকাশ্যেই চড়া দামে বিক্রি হচ্ছে। স্পটে স্পটে বালুর বিশালাকার স্তূপ দেখে বোঝার উপায় নেই যে এটি পুরোপুরি একটি বেআইনি ও কালো ব্যবসা।

অবৈধভাবে পাড় ঘেঁষে গভীর খননের ফলে চরম ঝুঁকিতে পড়েছে নদী তীরবর্তী সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি ও কৃষকদের শত শত একর আবাদি জমি। এ অবস্থায় স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা পরিবেশ ও নিজেদের বসতভিটা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে ধামইরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী জানান, “নদীতে অবৈধ খনন ও বালু পাচারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। দ্রুতই নির্দিষ্ট স্পটগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু খেকু চক্রের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com