বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

মো. সেলিম উদ্দিন খাঁন:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চট্টগ্রামের ভোগ্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। পরিবহন খরচ বৃদ্ধিকে অজুহাত হিসেবে দেখিয়ে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

বাজার ঘুরে দেখা গেছে, গত ১৫ দিনের ব্যবধানে প্রায় সব ধরনের শাকসবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। মাছ, মাংস ও অন্যান্য খাদ্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী।

নগরীর বহদ্দারহাট বাজারে খোঁজ নিয়ে জানা যায়, আগে যেখানে খোলা আটা প্রতি কেজি ৪৮ থেকে ৫০ টাকায় বিক্রি হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকায়। ১৪০ টাকার মসুর ডাল বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ব্রয়লার মুরগির দাম ২০০ টাকা ছাড়িয়েছে, যা আগে ছিল ১৬৫ থেকে ১৭০ টাকার মধ্যে।

এছাড়া করলা, বরবটি, বেগুন, আলুসহ বিভিন্ন সবজির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একইভাবে মাছের বাজারেও মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে পরিবহন খরচ অস্বাভাবিকভাবে বেড়েছে। আগে একটি ট্রাকে পণ্য পরিবহনে যে খরচ হতো, এখন তার সঙ্গে অতিরিক্ত ২ থেকে ৩ হাজার টাকা যোগ হচ্ছে।

বহদ্দারহাট এলাকার ব্যবসায়ী জামিল হোসেন জানান, উত্তরবঙ্গের রাজশাহী, বগুড়া, পাবনা, নাটোর ও নওগাঁসহ বিভিন্ন জেলা থেকে চাল আনতে আগে ২৪ থেকে ২৫ হাজার টাকা ভাড়া লাগলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ থেকে ৩৮ হাজার টাকায়।

এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরাসরি নিত্যপণ্যের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com