শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
“মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা শ্রীমঙ্গলে চা বাগানের লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চা বাগানের হাসপালের সামনে থেকে অজগর উদ্ধার মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজাতে সরকারের উদ্যোগ

 

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে বড় উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, ‘ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ বিষয়ে আয়োজিত এই সভায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা গেলে এপ্রিলের শেষ নাগাদ রাজধানীর যানজট অনেকটাই কমে আসবে।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার ১২০টি ট্রাফিক সিগন্যাল পর্যায়ক্রমে অটোমেশন করা হবে। পাশাপাশি শহরের চারপাশে নতুন বাইপাস সড়ক নির্মাণ এবং শহরের ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া রাজধানী থেকে যত্রতত্র বাস কাউন্টার অপসারণ করা হবে এবং মহানগরের ভেতরে থাকা পাঁচটি আন্তঃজেলা বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তর করা হবে। এসব টার্মিনাল পরে ‘সিটি সার্ভিস’ হিসেবে ব্যবহৃত হবে।

রাস্তার দুই পাশ দখলমুক্ত করা, মাঝখানে থাকা বিদ্যুতের খুঁটি অপসারণ, রেল ক্রসিংয়ে অটো সিগন্যাল ব্যবস্থা চালু এবং সিটি বাসকে জিপিএসের আওতায় আনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

পাশাপাশি ফুটওভার ব্রিজগুলোতে চলন্ত সিঁড়ি এবং হাসপাতাল এলাকায় লিফট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

ঢাকার দুই সিটি করপোরেশন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন—আগামী ৭ এপ্রিলের মধ্যে অধিকাংশ পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেছে।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা, রাজউক, বিআরটিসি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com