সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, জব্দ পৌনে ২ লাখ ইয়াবা

 

মো. সেলিম উদ্দিন খাঁন : 

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ ‘এস ড্রাইভ’ অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে জব্দ করা হয়েছে পৌনে দুই লাখ ইয়াবা। শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ জানায়, অভিযানে মাদক সংক্রান্ত অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগে ১৯, চাঁদাবাজির অভিযোগে এক ও জুয়া খেলার অভিযোগে একজন গ্রেফতার হন। এছাড়া কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজন গ্রেফতার হয়েছে। অভিযানে মোট এক লাখ ৮৩ হাজার ৬৮৪টি ইয়াবা জব্দ করা হয়। এর মধ্যে পতেঙ্গা থানা এলাকায় এক লাখ ৮০ হাজার ২৫টি, কর্ণফুলীতে তিন হাজার, বাকলিয়ায় ৬০০, আকবরশাহে ৫০ ও বন্দর থানা এলাকায় নয়টি ইয়াবা পাওয়া যায়। সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ বলেন, নগরে মাদক, ছিনতাইসহ অন্যান্য অপরাধ দমনে নিয়মিতভাবেই এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com