বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটি ও প্রতিদিন খবরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি :-

১৪ রমজান (৪ মার্চ) বুধবার বিকাল ৪টায় রাজধানীর টিকাটুলীর চৌধুরীমল ভবনে প্রতিদিন খবর ও আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনবিদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর সাবেক বিচারপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটি ও মিডিয়া সেলের সদস্য সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী। সভাপতিত্ব করেন আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও প্রতিদিন খবরের সম্পাদক সরকার জামাল।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার মাস। এ মাসের শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করতে পারলেই প্রকৃত কল্যাণ অর্জন সম্ভব।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কার্যকরী সাধারণ সম্পাদক মোঃ আলমগীর গনি, এস টিভি বাংলার ব্যবস্থাপনা পরিচালক সুরমা আলম, আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার পল্লব আচার্য, আলোর ছোঁয়া মানব কল্যান সোসাইটির ভাইস চেয়ারম্যান , ব্যারিস্টার – কেয়া সেন, সংগঠনের ভাইস চেয়ারম্যান তুহিন ভূঁইয়া, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, সাংবাদিক উন্নয়ন পরিযদের চেয়ারম্যান মিজান উল্লাহ, সাংবাদিক উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি ও এসটিভি ২৪ এর চেয়ারম্যান শহিদুল ইসলাম । চ্যানেল এস এর চেয়ারম্যান মো: আলম, আলোর ছোঁয়া মানব কল্যান সোসাইটির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সংগঠনের আরেক সংগঠনিক সম্পাদক মো: হাফিজ। সংগঠনের সাধারণ সম্পাদক লাইলি লিজা, কোষাধ্যক্ষ নাজমা আক্তার জুতি, মুফতি ফেরদাউস খান, ফারুক আহমদ মজুমদার, শাহ আলম, আলমগীর হোসেন, আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির আইন সম্পাদক মোহাম্মদ রমজান আলী,আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির দপ্তর সম্পাদক রাজু আহমেদ, খায়রুল আহমদ, শিল্পী রীতা ভাদুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনা পর্বে বক্তারা রমজানের তাৎপর্য, রোজার সামাজিক ও নৈতিক শিক্ষা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। রমজানের সুবিধা ও সুফল অর্জনের আহ্বান জানিয়ে আলোচনা শেষে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবকল্যাণমূলক ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com