শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

বান্দরবানে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অপরাধে পাঁচটি অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের। আদালত ও পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, জেলার পাঁচটি উপজেলায় পরিবেশ আইন অমান্য করে প্রশাসনসহ সংশ্লিষ্টদের অনুমতি ছাড়াই ৭০টি ইটভাটা গড়ে তোলা হয়েছে। যার মধ্যে ৪২টি ইটের ভাটা বর্তমানে সচল রয়েছে। ইতোমধ্যে কয়েকবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও কিছু কিছু ইটের ভাটাকে অর্থদণ্ড এবং বুলডোজার ও স্কেভেটর দিয়ে ভেঙে দেওয়া হলেও বন্ধ করা যায়নি। অপরদিকে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অপরাধে ৮টি ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। তারমধ্যে পরিবেশ অধিদপ্তর দায়ের করা ৫টি মামলায় আটজন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন পরিবেশ আদালত। পরোয়ানা জারিকৃত ভাটা মালিকরা হলেন থানচি উপজেলার এমএসবি ভাটা মালিক যুবলীগনেতা আনিসুর রহমান সুজন (মামলা নং- ০৩/২৬), আলীকদম উপজেলার এবিএম ইটভাটা মালিক আওয়ামী লীগনেতা সামছুদ্দিন ও এখলাচুর রহমান (মামলা নং-৫/২৬), ইউবিএম ইটভাটা মালিক আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন (মামলা নং-৪/২৬), এফবিএম ইটভাটা মালিক আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশমন্ত্রীর ভাই শওকত তালুকদার (মামলা নং-২/২৬) এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বিবিএম ইটভাটা মালিক মোহাম্মদ আবু ছৈয়দ, আবুল বশর ও ফরিদ আহমদ (মামলা নং-১/২৬)। পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলায় বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারি পরোয়ানার এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পেশকার মাহবুব কাদের জানান, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটা চালানোর অপরাধে দায়ের করা ৫টি মামলায় আদালত মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে৷ বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে৷ ইতোমধ্যে অবৈধ ইটভাটা থেকে ৮০ লাখ টাকা জরিমানা আদায় এবং ৮টি ভাটার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম জানান, অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরিবেশ আদালতে মামলা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানা ছিল না। পুলিশের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com