মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চাঁদার টাকা না পেয়ে রূপগঞ্জে ছাত্রদল নেতার নেতৃত্বে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট

 

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতার নেতৃত্বে বাছেদ মিয়া নামের এক প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদ নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি।

প্রবাসী স্ত্রী বলেন আমরা অন্য এলাকা থেকে এখানে এসে জমি ক্রয় করে বাড়ি নির্মাণ কাজ শুরু করি এরপর থেকে জেলা ছাত্রদলের নেতা মাসুদ, তার বড় ভাই সাদিক, ছোট ভাই মাসুম ওরফে বল্লা মাসুমসহ তাদের লোকজন ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। নির্বাচন চলাকালীন সময়ে কোন বাঁধা দিতে আসেনি। নির্বাচন শেষ হওয়ার পর থেকেই আবার টাকার জন্য চাপ দিতে থাকে আমরা টাকা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার বিকেলে তাদের লোকজন এসে আমাদের ভবন নির্মাণ কাজের জন্য আনা রড নিয়ে যায়। এ সময় বাঁধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। ও হুমকি ধামকি দিতে থাকে টাকা না দিলে আমার মেয়েকে তুলে ক্ষতি করে ফেলবে। আমরা এখন আতংকে সময় পার করছি কখন কোন ক্ষতি করে ফেলে তারা।

এ বিষয়ে জানতে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদকে একাধিক বার ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। চাঁদাবাজ যেই হউক কোন ছাড় দেওয়া হবেনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com