শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে নিখোঁজের চব্বিশ ঘন্টা পর মুমূর্ষু অবস্থায় ব্যবসায়ী উদ্ধার

 

মো. সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের চব্বিশ ঘন্টা পর ফরিদুল আলম (৩৫) নামের এক ব্যবসায়ীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে বস্তাবন্দি অবস্থায় পৌরশহরের চিরিঙ্গাস্থ মাতামুহুরী সেতুর নিচ থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী ফরিদুল চকরিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিংগা মিয়াজি পাড়ার মৃত মোস্তাক আহমদের ছেলে। পরিবার সূত্র জানায়, গতকাল বুধবার বিকেল চারটার দিকে ফরিদুল আলম চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ রোড থেকে নিখোঁজ হন।

খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় চকরিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন ভুক্তভোগীর স্ত্রী। এদিকে খবর পেয়ে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেসসচিব ছফওয়ানুল করিম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হয় চকরিয়া বায়তুশ শরফ রোড হতে অপহৃত ব্যবসায়ী ফরিদুল আলম।’ পরিবার সূত্র জানায়, ফরিদুল আলমের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন উদ্ধারকারী পুলিশ কর্মকর্তারা।

তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ব্যবসায়ী ফরিদকে দ্রুত উদ্ধারের বিষয়টি দেখভাল করেছেন। আমরাও দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে উদ্ধারে সক্ষম হই। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com