বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

উপজেলা প্রশাসনের উদ্যোগে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করে ফুটপাত উচ্ছেদের পর ফের দখল

 

মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখলে থাকা অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখল মুক্ত করা হয়েছে। দখল মুক্ত করার দুই ঘন্টা পর পুনরায় মহাসড়ক দখল করে নেয় ফুটপাত ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান , ফুটপাত ব্যবসায়ীদের দখলে থাকা ভুলতা গোলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহাসড়ক দখল মুক্ত করতে রূপগঞ্জ সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় । উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেনসহ আরো অনেকে ।

অভিযান চালিয়ে মহাসড়কসহ সড়কের উভয় পাশের অবৈধ ফুটপাতে থাকা সবজির দোকান, কাপড়ের দোকানপাট ও মাছ বাজারসহ অন্যান্য পন্য সামগ্রী দোকানপাট উচ্ছেদ করে ঢাকা সিলেট মহাসড়ক দখল মুক্ত করা হয়।
পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী স্থান ত্যাগ করে চলে যাওয়ার পর ২ ঘন্টার মধ্যেই পুনরায় মহাসড়ক দখল করে ফুটপাতে দোকানপাট বসে পড়ে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বলেন, উচ্ছেদ করার পর বার বার অবৈধ ভাবে বসলে এবার জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com