মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নবীনগর পশ্চিম ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন: হামলার ঘটনার পর কঠোর অবস্থানে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে হামলার ঘটনার পরপরই কঠোর অবস্থান নিয়েছেন অ্যাডভোকেট আব্দুল মান্নান।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেছেন, “আজকে নবীনগর পশ্চিম ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে যে হামলার ঘটনা ঘটেছে, তার পরপরই আমি পুলিশ প্রশাসনকে বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। এবার বালু সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে।”
তিনি আরও বলেন, অবৈধভাবে নদী ও খাল থেকে বালু উত্তোলনের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, পাশাপাশি স্থানীয় জনসাধারণ নিরাপত্তাহীনতায় ভুগছে। একটি চক্র দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এসব কার্যক্রম চালিয়ে আসছে বলেও অভিযোগ ওঠে।

এমপি মান্নান হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনো ধরনের অবৈধ বালু উত্তোলন সহ্য করা হবে না। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে—দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। কারও পরিচয় বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না।”
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম ইউনিয়নের একটি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে রাস্তা-ঘাট ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই চক্রকে দমন করার আহ্বান জানিয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com