বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবার, মৃত্যুর সাথে লড়ছে সন্তান

 

মো. সেলিম উদ্দিন খাঁন 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নুরুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত এবং তার ১১ বছর বয়সী ছেলে শামীম হোসেন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে নলবিলা ফরেস্ট গেইট এলাকায় একটি ড্রামট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ছেলে শামীমের নতুন জামা কেনার আবদার পূরণ করতে বরইতলী থেকে চকরিয়া পৌরশহরের মার্কেটে যাচ্ছিলেন নুরুল হোসেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ড্রামট্রাকটির সাথে সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি পাশের খাদে উল্টে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত শামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মো. আরিফুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ড্রামট্রাকটি জব্দ করেছে এবং মোটরসাইকেলটি হেফাজতে নিয়েছে।

নতুন জামার আনন্দের স্বপ্ন নিয়ে বের হওয়া এই যাত্রা শেষ পর্যন্ত এক পরিবারের শোকযাত্রায় পরিণত হয়েছে, যা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com