শনিবার, ২৫ Jul ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

মব কালচার শেষ: নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

মো. সেলিম উদ্দিন খাঁন

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনোভাবেই ‘মব কালচার’ সহ্য করা হবে না। দাবি আদায়ের নামে মহাসড়ক অবরোধ বা জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলনের সংস্কৃতি বন্ধ করতে সরকার কঠোর অবস্থান নেবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বাংলাদেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে চাই। মব কালচার শেষ। দাবি আদায়ের নামে মব কালচার করা যাবে না। আইনানুগ সব ধরনের গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে। তবে মহাসড়ক বা সড়ক অবরোধ কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে দাবি আদায়—এসব সহ্য করা হবে না।”

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির বরদাশত করা হবে না। বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারের বিষয়ে মন্ত্রী বলেন, “জনগণের বন্ধু হিসেবে পুলিশকে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। যে ভাবমূর্তি আগে বিনষ্ট হয়েছে, সেটি পুনরুদ্ধার করতে হবে।”

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুরোপুরি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে।

নবনিযুক্ত মন্ত্রীর এ বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক কর্মসূচি ঘিরে ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, মাঠপর্যায়ে এ ঘোষণার বাস্তবায়নই হবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com