মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

রূপগঞ্জে ধানের শীষের বিজয়ে দোয়া ও মিলাত মাহফিল

 

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় রূপগঞ্জ উপজেলার মঠের ঘাট এলাকায় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম (মাসুম মেম্বার)।

সঞ্চালনায় ছিলেন সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি মো. তারিকুল ইসলাম তারেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কোর্টের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, আহ্বায়ক সদস্য একে বাবু এনামুল হক, রূপগঞ্জ থানা ওলামা দলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন এবং সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিবসহ হিমেল, শাকিল খান, আলম হোসেন, রাজিব, তুহিন, আব্দুর রহিম খোকা, লিটন, সাদু, ফায়েজ, আবুল হোসেন, মোশারফ হোসেন ও সেলিম মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দলীয় নেতাকর্মীরা হামলা, মামলা ও নানা নির্যাতনের মধ্য দিয়ে কঠিন সময় পার করেছেন। সেই সংগ্রামের পর আল্লাহর রহমতে প্রিয় নেতা মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাঁরা মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে দিপু ভূইয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক জীবনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

বক্তারা আরও বলেন, একটি মহল এখনো এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। তাঁরা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দিপু ভূইয়ার নেতৃত্বে রূপগঞ্জে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো স্থান থাকবে না। ভবিষ্যতে মানুষের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে সবাইকে জনগণের পাশে থেকে দায়িত্বশীল রাজনীতি করার অঙ্গীকার করেন এবং রূপগঞ্জের সকল ভোটারকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন,যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু-র সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে সম্মিলিতভাবে দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com