বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

মো. সেলিম উদ্দিন খাঁন
চট্টগ্রামে বেসরকারিভাবে বিজয়ী যারা বাঁশখালী থেকে নুরুল আমিন, সরোয়ার আলমগীর, মোস্তফা কামাল পাশা, আসলাম চৌধুরী, মোহাম্মদ হেলাল উদ্দিন, গিয়াসউদ্দীন কাদের চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সাঈদ আল নোমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, এনামুল হক এনাম, সরওয়ার জামাল নিজাম, জসিম উদ্দীন আহমদ, শাহজাহান চৌধুরী ও মাওলানা জহিরুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামে ১৬ আসনে বিজয়ীদের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৪ আসনে বিএনপির প্রার্থী এবং দুই আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী হন। বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটানিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন। জানা যায়, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের ছাইফুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৫৩৮ ভোট। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের নুরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছের ৬২ হাজার ১৬০ ভোট।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা ধানের শীষ প্রতীকে ৭৩ হাজার ৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলাউদ্দীন সিকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৬৬২ ভোট। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪২ হাজার ৬৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার সিদ্দিক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৬ হাজার ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ নাসিরউদ্দিন রিকশা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৭০৮ ভোট।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির প্রার্থী গিয়াসউদ্দীন কাদের চৌধুরী ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ নুরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ১৭৬ ভোট। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. এটিএম রেজাউল করিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫২ হাজার ৯৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের মো. আবু নাছের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৫৬৪ ভোট। চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯ হাজার ৪৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের ডা. একেএম ফজলুল হক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ১ ভোট। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-খুলশী) আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৩৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের মো. শামসুজ্জামান হেলালী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৫ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. শফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৬৮১ ভোট। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির এনামুল হক এনাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৫ হাজার ৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের ডা. ফরিদুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭০৬ ভোট। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম ১ লাখ ২৬ হাজার ১৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম শাহাজান মোমবাতি প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৪৫০ ভোট।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দীন আহমদ ধানের শীষ প্রতীকে পোস্টাল ভোটসহ ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটের মনোনীত ছাতা প্রতীকের অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে জামায়াতের প্রার্থী শাহজাহান চৌধুরী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির নাজমুল মোস্তফা আমিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৯৩ হাজার ১৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৩ হাজার ১০৫ ভোট।