মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চট্টগ্রাম–১৫ আসনে ধারাবাহিক জয় ধরে রাখল জামায়াত

 

 

মো. সেলিম উদ্দিন খাঁন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৫ আসনে বেসরকারিভাবে বিজয় অর্জন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী।

দাঁড়ি পাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ২৫ ভোট।

পোস্টাল ভোট বাদ দিলে শাহজাহান চৌধুরী ৪৫ হাজার ৩৬ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন। এই আসনে নির্বাচনকে ঘিরে শুরু থেকেই জামায়াত ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়।

প্রচারণার মাঠ ছিল সরব, ভোটের দিনও কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও সাংগঠনিক শক্তির জোরে নবীন প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে পেছনে ফেলেন প্রবীণ রাজনীতিক শাহজাহান চৌধুরী।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, বড় কোনো সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আসনের নির্বাচনী পরিবেশকে করেছে প্রাণবন্ত। ফলাফল ঘোষণার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com