বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা

নেত্রকোণায় নির্বাচনি প্রচারণায় হামলা ও গাড়ি ভাঙচুর ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন

 

সোহেল খান দূর্জয় ,নেত্রকোনা :

নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সদর উপজেলার মদনপুর ইউনিয়নে ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা এবং নির্বাচনি প্রচারণার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ১১ দলীয় জোটের প্রার্থী মো: ফাহিম রহমান খান পাঠান এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার দাবিতে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলন করেন।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার (৯ ফেব্রুয়ারী) সদর উপজেলার মদনপুর ইউনিয়নে ১১ দলীয় জোটের মনোনীত ‘শাপলা কলি’ প্রতীকের সমর্থনে প্রচারণায় অংশ নিয়েছিলেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। প্রচারণা চলাকালীন হঠাৎ বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন এবং প্রচারণার কাজে ব্যবহৃত গাড়িগুলো ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়। ​সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় যে, শুধু শারীরিক হামলা নয়, নির্বাচনি পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে পৌরসভা এলাকার আবু আব্বাস কলেজের সামনেসহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থান থেকে ‘শাপলা কলি’র ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।

 

ফাহিম রহমান খান পাঠান আরও জানান, গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে জোটের নির্বাচনি পোস্টার ও প্রচারণায় বাধা প্রদান করা হচ্ছে বলে দাবি করেন।এদিকে ​সংবাদ সম্মেলনে উপস্থিত জোটের স্থানীয় নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন: ​”আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনি প্রচারণা চালাচ্ছিলাম, কিন্তু বিরোধী পক্ষ গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে পেশিশক্তি ব্যবহার করছে। প্রশাসনের নাকের ডগায় আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং নেতাকর্মীদের রক্তাক্ত করা হচ্ছে। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। ​১১ দলীয় জোটের পক্ষ থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, যদি দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হয় এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা না হয়,তবে সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com