বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা

নির্বাচিত হলে জনভোগান্তি কমিয়ে নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: তছলিম উদ্দিন

 

নীলফামারী জেলা প্রতিনিধি:

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী লে. কর্ণেল(অব.) মো. তছলিম উদ্দিন(পিএসসি)বলেছেন, নির্বাচিত হলে স্বাস্থ্য সেবার মান উন্নত করণ,বেকারত্ব দূরীকরণ,কৃষকদের হাতের নাগালে সার-কীটনাশক,উন্নত বীজ,উৎপাদিত ফসলের ন্যায্য মুল্যের ব্যবস্থা,সড়ক প্রশস্তকরণ,তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়নে গুরুত্ব ,শিক্ষার মান উন্নয়ন,স্কুল-কলেজের উন্নয়নসহ জনভোগান্তি কমিয়ে নাগরিক সেবা দোরগোড়ায় পৌছে দেয়া হবে।তিনি বলেন,জনসংখ্যার তুলনায় ডিমলা সরকারি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি বেমানান।এখানে চিকিৎসক সংকট,ওষুধ সংকট,সেবার মানের সংকট দীর্ঘদিনের।বিজয়ী হতে পারলে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নতকরণ করে সকল সংকটের নিরসন করা হবে।তিস্তা প্রকল্প দ্রুত বাস্তবায়নে যা যা করার প্রয়োজন তাই করা হবে।

অটোচালক -ভ্যানচালকদের সমস্যা লাঘবে পদক্ষেপ নেয়া হবে।মামলা জটলা কমানো হবে।কোনো নিরপরাধ মানুষ যাতে মিথ্যে মামলার শিকার হয়ে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেয়া হবে।এ সময় অভিযোগ করে তিনি বলেন, গত ১৫ মাসে আমরা(জাতীয় পার্টি)কিছুই করতে পারিনি।গত কয়েক দিন ধরে নির্বাচনী কাজ করতে পারছি।এখনো অনেক স্থানে আমার ব্যানার খুলে ফেলা হচ্ছে,ছিড়ে ফেলা হচ্ছে। আমরা মাত্র এই কয়েকদিনে সাধারণ মানুষের লাঙ্গলের প্রতি যে ভালোবাসা দেখছি তা গণজোয়ারে রুপ নিয়েছে।

সোমবার(৯ ফেব্রুয়ারি)রাতে ডিমলা উপজেলা জাতীয় পার্টি আয়োজিত সদরের বিজয় চত্ত্বরে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।এ সময় তিনি বলেন,অনেকে হিন্দুধর্মাবলম্বীদের হুমকি দিচ্ছেন।লাঙ্গলে ভোট দিলে নাকি ১২ ফ্রেব্রুয়ারি নির্বাচনের পর তাদের দেশ থেকে উচ্ছেদ করা হবে।আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশ হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের।কেউ যদি হুমিক দিয়ে ভোট দিতে বাধাগ্রস্ত করেন তাহলে নিরাপত্তা ও উন্নয়নের প্রতীক লাঙ্গল দিয়ে জবাব দেয়া হবে।একটি দল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছে এখন তারা আবারও নানান চক্রান্ত করে চলেছেন।

জাতীয় পার্টির উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক একরামুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, জাতীয় যুব সংহতির জেলা সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ পায়েল,উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com