মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নির্বাচনী এলাকায় সাড়ে ৮১ ঘণ্টা ‘বহিরাগত অবস্থানে’ নিষেধাজ্ঞা

 

মো. সেলিম উদ্দিন খাঁন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী এলাকাগুলোতে বহিরাগতদের অবস্থানে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই আদেশ অনুযায়ী, ভোটার বা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা নন এমন ব্যক্তিরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো নির্বাচনী এলাকায় থাকতে পারবেন না। মোট ৮১ ঘণ্টা ৩০ মিনিটের এই বিধিনিষেধ পালনে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। দেশের সকল জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও পুলিশ কমিশনারদের কাছে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে শুরু করে ভোট শেষ হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ইসি জানিয়েছে, নির্বাচনী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কমিশনের বৈধ পাসধারী ব্যক্তি ও পর্যবেক্ষকরা এই নিয়মের আওতামুক্ত থাকবেন। তবে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে নিজ এলাকার বাইরে অন্য কোনো নির্বাচনী এলাকায় অবস্থান করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মূলত ভোটকেন্দ্রে অবৈধ প্রভাব বিস্তার রোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সময়সীমার মধ্যে কোনো বহিরাগত ব্যক্তি নির্বাচনী এলাকায় অবস্থান করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com