সোমবার, ০৮ Jun ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

বহিস্কারই শেষ নয়, নবীনগরে নতুন রাজনীতির সূচনা হবে—তাপস

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস বলেছেন, বহিস্কার কোনো রাজনৈতিক পরিসমাপ্তি নয়; বরং এটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। তিনি দৃঢ় কণ্ঠে বলেন,
“ইনশাল্লাহ, বহিস্কার থেকেই নবীনগরে শুরু হবে নতুন রাজনৈতিক ইতিহাস।”

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর সরকারি পাইলট হাইস্কুল মাঠে ‘ফুটবল’ প্রতীক নিয়ে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি নিজে ও তার অনুসারীদের বিএনপি থেকে সাম্প্রতিক বহিস্কারের প্রসঙ্গ তুলে ধরে বলেন, রাজনৈতিক জীবনে বহিস্কার নতুন কোনো বিষয় নয়। ইতিহাস সাক্ষ্য দেয়—অনেক সময় দলীয় বহিস্কার থেকেই জন্ম নেয় শক্তিশালী ও জনমুখী রাজনৈতিক আন্দোলন। নবীনগরের জনগণই এবার এর উপযুক্ত জবাব দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কাজী নাজমুল হোসেন তাপস বলেন, নবীনগরের উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার প্রশ্নে তিনি কোনো আপস করবেন না। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি সবসময় জনগণের পাশে থাকবেন উল্লেখ করে ভোটারদের প্রতি ‘ফুটবল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু সাঈদ, মফিজুর রহমান মুকুল, আলী আজ্জম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সদস্য হযরত আলী, আশরাফ হোসেন রুবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভাস্থলে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। উপস্থিত অনেকেই মন্তব্য করেন, এই জনস্রোত নবীনগরের নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের শক্ত অবস্থান ও বাড়তে থাকা জনসমর্থনের স্পষ্ট বার্তা বহন করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com