মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু, গ্র্যান্ড ওপেনিংয়ে ফ্যাশনপ্রেমীদের ভিড়

 

ট্টগ্রাম:

দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন চট্টগ্রামের হালিশহরে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্টোরে তিন দিনব্যাপী “গ্র্যান্ড ওপেনিং” অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ আয়োজন চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী এই আয়োজন ইতোমধ্যেই বন্দরনগরীর ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ক্রেতা, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এবং ব্র্যান্ডটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুবিশাল এই ফ্ল্যাগশিপ আউটলেটে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্‌ওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ পাওয়া যাচ্ছে।

উদ্বোধন উপলক্ষে তিন দিনজুড়ে স্টোরে আগত দর্শনার্থীদের জন্য বিশেষ সারপ্রাইজের ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা ব্র্যান্ডটির মানসম্মত পণ্য ও আধুনিক ডিজাইনের প্রশংসা করেন। তাদের মতে, ইল্লিয়ীনের কালেকশন ও স্টোরের পরিবেশ ক্রেতাদের জন্য নতুন ধরনের লাক্সারি শপিং অভিজ্ঞতা তৈরি করেছে।

অনুষ্ঠানের প্রাণবন্ত পরিবেশে ক্রেতারাও সন্তোষ প্রকাশ করেন। তাদের ভাষ্য, হালিশহরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ডের স্টোর চালু হওয়ায় আধুনিক ফ্যাশন কেনাকাটা এখন আরও সহজ ও উপভোগ্য হয়ে উঠবে।

ব্র্যান্ডের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, “চট্টগ্রামের মানুষকে হালিশহরের এই নতুন ফ্ল্যাগশিপ স্টোরে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। মান বজায় রেখে ক্রেতাদের জন্য একটি পরিপূর্ণ লাক্সারি অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

গ্র্যান্ড ওপেনিং আয়োজনটি ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ সময় দর্শনার্থীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় সারপ্রাইজ রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্টোরটি নিয়মিতভাবে সকল ক্রেতার জন্য খোলা থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com