বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত চন্দনাইশে সন্ত্রাসী বাবু মার্মাসহ ১ সন্ত্রাসী আটক মৌলভীবাজারে প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক বাঁশখালীতে মাকে হত্যা মামলায় স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য “অভিযোগের আগুনে উত্তাল নবীনগর” — নারগিছ আক্তারের বিরুদ্ধে মানববন্ধন মণিরামপুরে বিএনপি সভাপতির বিরুদ্ধে এতিমের চাউল আত্মসাতের অভিযোগ নেত্রকোনায় বেড়েছে আগাম বন্যার ঝুঁকি, হাওরে বোরো ফসল নিয়ে কৃষকের শঙ্কা লোহাগাড়ায়,মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

সাবিনাদের জন্য ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের চেষ্টা

পুরুষ ফুটবল দল মার্চে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে। প্রথমটি ২৪ মার্চ মালদ্বীপে, দ্বিতীয়টি ২৯ মার্চ সিলেটে। শুধু ছেলেদের জন্যই প্রীতি ম্যাচ নয়, এবার মেয়েদের জন্যও ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

গতকাল (৭ মার্চ) সোমবার বাফুফের সদস্য, মহিলা কমিটির চেয়ারম্যান ও ফিফার কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, জুনের উইন্ডোতে ম্যাচ খেলার জন্য ইতিমধ্যে ৫টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এখনো কোন দেশ খেলার সম্মতি দেয়নি। দেশ পাঁচটি হচ্ছে- কিরগিজস্তান, তাজিকিস্তান, গুয়াম, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।

বাংলাদেশ ঘরের মাঠে নাকি বাইরে গিয়ে ম্যাচ খেলবে তা নির্ভর করবে যে দেশ খেলতে রাজি হয়, সে দেশের সঙ্গে আলোচনার পর।

বাফুফের সাধারণ সম্পাদক মো.আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা ৫ দেশকে আমন্ত্রণ জানিয়েছি। জানি না কোন দেশ খেলতে রাজি হবে। যে দেশ খেলবে তাদের সঙ্গে আলোচনা করে ম্যাচ কোথায় হবে সে সিদ্ধান্ত নেবো।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com