বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নেত্রকোনায় ধানের শীষে ভোট চেয়ে দিনব্যাপী গণসংযোগ করেছেন এডভোকেট শাহের পাঠান

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ (১২ ফেব্রুয়ারী) নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকের পক্ষে গণসংযোগ করেছেন ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে সাংগঠনিক সম্পাদক এডভোকেট কে আর খান পাঠান শাহের। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া ও কুড়পাড় এলাকায় গণসংযোগ করেন, যা শেষ হয় বনুয়াপাড়া মদন বাস স্টেশন এলাকায় গিয়ে। গণসংযোগ চলাকালে রাস্তার দু’পাশে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ধানের শীষ হাতে নিয়ে হাত নাড়িয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এডভোকেট কে আর খান পাঠান শাহের।
গণসংযোগে তিনি বলেন,নেত্রকোনা-২ আসনের মানুষ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। ইনশাল্লাহ, জনগণ যদি আনোয়ারুল হক ভাইকে তাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে এই এলাকাকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য নেত্রকোনা হিসেবে গড়ে তুলা হবে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম করে এসেছে। আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। উপস্থিতি সবার উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা সবাই যার যার এলাকার সবাইকে সাথে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেরা ভোট দিতে যাবেন এবং অপরকে সাথে করে নিয়ে যাবেন। এবং অপশক্তি যারা আছে তাদের বিরুদ্ধে সজাগ থাকবেন। নির্বাচনের ফল ঘোষণা না করা পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না।
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, এদেশের সমৃদ্ধি তারেক রহমানের হাত ধরেই হবে। আর সেটা নির্ভর করছে আপনাদের সকল ভোটারদের ওপর। আপনারা যদি সক্রিয় থাকেন তাহলে ধানের শীষের বিজয় হবে, দেশের বিজয় হবে জাতির বিজয় হবে।গণসংযোগে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি, শ্রমজীবী মানুষ ও পথচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। নির্বাচনে সকল ভোটার আনোয়ারুল হক ভাইকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় স্থানীয় বিএনপি নেতারা জানান, নেত্রকোনা-২ আসনে অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক ভাইয়ের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। গণসংযোগে মানুষের যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি হয়েছে বলে তারা আশাবাদী। গণসংযোগ শেষে নেত্রকোনা প্রশাসক কার্যালয়ের  সামনে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কর্মসূচি শেষ করেন এডভোকেট কে আর খান পাঠান শাহের। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে থাকার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com