সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
জার্মানির রাইনল্যান্ড-পালাটিনেটে নির্বাচনে কঠিন চ্যালেঞ্জে সিডিইউ কুমিল্লার ট্রেন-বাস সংঘর্ষে শোক, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ তিন পার্বত্য জেলায় পাহাড় গিলে খাচ্ছে ইটভাটা, বন উজাড় করে জনবসতি ঘেঁষে পাহাড়ে ৬৪ ভাটা চট্টগ্রামে পটিয়ায় মুখোমুখি দুই বাসের সংঘর্ষে ১ জনের মৃত্যু নওগাঁ মহাদেবপুর উপজেলার শ্যামপুরে ব্রজলীলা উপলক্ষে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন অনুষ্ঠিত নওগাঁ সদর সহ বিভিন্ন উপজেলায় ৭৮ জন চিকিৎসক যোগদান মৌলভীবাজারে সামাজকর্মী হোসাইনের উপর হামলার আসামি গ্রেপ্তার তিন পার্বত্য জেলায় পাহাড় গিলে খাচ্ছে ইটভাটা, বন উজাড় করে জনবসতি ঘেঁষে পাহাড়ে ৬৪ ভাটা নওগাঁয় দীর্ঘদিনের প্রেম,পালিয়ে বিয়ে অতঃপর স্ত্রীর গহনা নিয়ে প্রেমিক স্বামী উধাও

মুখ লুকিয়ে যাঁরা ছিলেন, তাঁরা বাধ্য হয়েছেন ‘হ্যাঁ’—এর পক্ষে কথা বলতে: ডা. শফিকুর রহমান

 

মো. সেলিম উদ্দিন খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘একসময় মুখ লুকিয়ে যাঁরা ছিলেন, কোনো কথা বলতেন না, এখন তাঁরা বাধ্য হয়েছেন ‘হ্যাঁ’–এর পক্ষে কথা বলতে। কিন্তু আমরা চাই, মুখের কথাই যেন তাঁদের বুকের কথা হয়। ‘হ্যাঁ’–এর বিপক্ষে যাঁরা অবস্থান নেবেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ ধরে নেবে; তাঁরা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চান। আবার পরিবারকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন বাংলাদেশে চালু করতে চান।’ ডা. শফিকুর রহমান বলেন , আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়। কোনো দলের সরকার চাই না, চাই ১৮ কোটি জনগণের সরকার। আমরা সে সরকার চাই— যে সরকার দেশের মালিক না হয়ে সেবক হয়ে কাজ করবে। ইনশাআল্লাহ আমরা সে সরকার গঠন করতে চাই। যারা মাথা গরম করে আছেন, দয়া করে মাথা ঠাণ্ডা করুন। আপনাদের মাথাগরমে আমাদের কিছু আসে যায় না। আপনাদের ওই সমস্ত পচা কথা শোনার টাইম আমাদের নেই। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সারা দেশে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী। সমাবেশে বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), নেজামে ইসলামীর সভাপতি সরোয়ার কামাল আজিজী, চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিঙ্গাতুল্লাহ সিদকা এবং ডাকসুর জিএস এসএম ফরহাদ। জামায়াত আমির বলেন, ‘রাজার ছেলে রাজা হবে’— তা হতে দিতে পারি না। আমরা পরিবর্তনের বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এ দেশে একজন রিকশাচালকও তার যোগ্যতায় এমপি-মন্ত্রী হতে পারবে। আমরা চাঁদাবাজ ও সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। তিনি অভিযোগ করেন, চাঁদাবাজরা বাজপাখির মতো সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ছে। এতে কৃষক, পরিবহণ মালিক ও খুচরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যুব সমাজকে উদ্দেশ করে তিনি বলেন, তোমরা প্রস্তুত হয়ে যাও। এই বাংলাদেশ তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে। নেতৃত্ব দেওয়ার জন্য, দেশ গড়ার জন্য তোমাদেরই সামনে আসতে হবে। তোমাদের নেতৃত্বেই আমাদের বিপ্লব সফল হয়েছে। যুবকরাই বাংলাদেশের পথ দেখিয়েছে। ডাকসু থেকে শুরু হয়ে জকসুতে আপাতত শেষ হয়েছে। ২৪ যারা মানবে না, ২৬ সালে এসে আমরা তাদের লালকার্ড দেখাচ্ছি।

পরে জামায়াত আমির বিভিন্ন আসনের প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে দলীয় প্রতীক তুলে দেন এবং আগামী নির্বাচনে জয়ী করে দেশ গড়ার কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com