মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়ায় সড়ক দুর্ঘটনা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধারের তথ্য উদঘাটন  শ্রীমঙ্গলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তদারকি অভিযান পশুর হাট নিষিদ্ধ আরকান মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, তীব্র যানজটে জনদুর্ভোগ চরমে শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নয়া কমিটি সালাউদ্দিন আহবায়ক, রূবেল সদস্য সচিব রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে  ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণমুক্তি পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ শাহিন আকতার।
তিনি গণমুক্তি পত্রিকার দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে পত্রিকাটির ভূমিকার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আইয়ের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম রঞ্জু। তিনি বলেন, “গণমুক্তি পত্রিকা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছে।
সত্য ও ন্যায়ের পক্ষে এই পত্রিকার ভূমিকা প্রশংসনীয়।”এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধ আখতারুজ্জামান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ খবর পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজা বাবু,যায়যায়দিন পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সেলিম রেজা, দৈনিক গণমুক্তি পত্রিকার নাচোল উপজেলা প্রতিনিধি, আবুল হোসেন, নাচোল উপজেলা প্রতিনিধি দৈনিক ডেইলি আর্থ মোস্তাফিজুর রহমান পলাশ , গোমাস্তাপুর উপজেলা প্রতিনিধি, সামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সদস্য বিপ্লব হাসান, এবং জাহাঙ্গীর আলম সহ প্রমুখ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে গণমুক্তি পত্রিকার ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা গণমুক্তি পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com