মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

লামায় ফাইতং ইটভাটায় প্রশাসনের অভিযানে ১০ লক্ষ টাকা অর্থদণ্ড

 

মো. সেলিম উদ্দিন খাঁন
বান্দরবানের লামা উপজেলায় ৫টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ১০ লক্ষ টাকা অর্থদণ্ডারোপ করেছে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান। বুধবার (২৮ জানুয়ারী) লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ফাইতং ইউনিয়নের MHB ব্রিকস, FAC ব্রিকস, SBW ব্রিকস, 3BM ব্রিকস ও MMB ব্রিকস নামক অবৈধ ইটভাটা ৫ টিতে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান এর সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম। মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ধারা ৫ (১) ও ১৫ (১) অনুযায়ী ০২ (দুই) লক্ষ টাকা করে মোট ১০ দশ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লামা উপজেলা প্রশাসন, ফাইতং পুলিশ ফাঁড়ি, উপজেলা আনসার সদস্যগণ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ৷ লামা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন, বান্দরবান জেলা প্রশাসক স্যারের নির্দেশানায় ফাইতং এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৬ ধারা অনুযায়ী ৫ ইট ভাটায় ১০ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com