শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ উদ্দেশ্যে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নবাবগঞ্জ মঞ্চে গণভোটের প্রচার-প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত  ইমাম সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সঞ্চালক করেন ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার মুহাম্মদ শরিফুল ইসলাম। শুরুতে দোয়া পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুখতার আলী ।
  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  , স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ,চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত  পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন, ইসলামি বিশ্বকোষের পরিচালক মোঃ জাকির হোসেন, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন,আল জামিয়াতুল ইসলামিয়া নিমগাছি দারুল উলুম জেসামিয়া ক্বওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ মাহবুবুর রহমান, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন, সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সম্মেলনে বক্তারা গণভোটের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, গণভোটে হ্যাঁ ভোট প্রদান করলে দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুসংহত হবে। ইমাম ও ওলামায়ে কেরামদের মাধ্যমে সাধারণ ভোটারদের গণভোট সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের প্রভাব ও গ্রহণযোগ্যতা রয়েছে। সেই প্রভাবকে কাজে লাগিয়ে গণভোটের পক্ষে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে ইমাম ও ওলামারা সর্বোচ্চ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। ইমাম সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com