রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

চট্টগ্রাম-৯ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর গণসংযোগ অনুষ্ঠিত

বিবি কুলসুমা ( রুমা ), চট্টগ্রাম:

নির্বাচিত হলে মিথ্যা ওয়াদা নয়, বাস্তবতার ভিত্তিতে ইনসাফভিত্তিক উন্নয়ন করবো — ডা. একেএম ফজলুল হক

 

চট্টগ্রাম-৯ আসনের জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হকের গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও আশপাশের এলাকায় এ গণসংযোগ পরিচালনা করা হয়।

গণসংযোগকালে ডা. একেএম ফজলুল হক বলেন, আমি নির্বাচিত হলে জনগণকে মিথ্যা আশ্বাস দেব না। বাস্তবতার ভিত্তিতে ইনসাফ ও ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে যে বঞ্চনার শিকার, তা দূর করতে সততা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করবো।

তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে এলাকার সেবা ব্যবস্থার উন্নয়ন ও সাধারণ মানুষের ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগ চলাকালে সাধারণ জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় এবং অনেকেই ডা. একেএম ফজলুল হকের বক্তব্যের প্রতি সমর্থন জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com