বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত চন্দনাইশে সন্ত্রাসী বাবু মার্মাসহ ১ সন্ত্রাসী আটক মৌলভীবাজারে প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক বাঁশখালীতে মাকে হত্যা মামলায় স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য “অভিযোগের আগুনে উত্তাল নবীনগর” — নারগিছ আক্তারের বিরুদ্ধে মানববন্ধন মণিরামপুরে বিএনপি সভাপতির বিরুদ্ধে এতিমের চাউল আত্মসাতের অভিযোগ নেত্রকোনায় বেড়েছে আগাম বন্যার ঝুঁকি, হাওরে বোরো ফসল নিয়ে কৃষকের শঙ্কা লোহাগাড়ায়,মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৪

চুয়ান্নতম বিজয় দিবসে গোলাম রাব্বানী তোতার “বাংলাদেশ আমার অহংকার” বইয়ের উন্মোচন

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে সু-স্বাগতম লেখক, নাট্যকার ও গ্রন্থ সম্পাদক গোলাম রাব্বানী তোতার লেখা “বাংলাদেশ আমার অহংকার” বইটির উন্মোচন করা হয়েছে। গতকাল ২৪ জানুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে  আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন গ্রন্থ সম্পাদক গোলাম রাব্বানী তোতা নিজেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক সামসুল ইসলাম টুকু, প্রবীণ সাংবাদিক ও লেখক তসলিম উদ্দিন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শহীদ উদ্দিন আল-হাসান, চাঁপাইনবাবগঞ্জ পোস্ট মাস্টার (অবঃ) লক্ষণ চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা (অবঃ) আমিনুল ইসলাম, বালিয়াডাঙা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহসান, সোনামসজিদের আমদানিকারক দিলীপ কুমার মন্ডল ও পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুকা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।
বইটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাস, আন্দোলন-সংগ্রাম ও সাধারণ মানুষের অনুভূতির প্রতিফলন এই গ্রন্থে সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। লেখক গোলাম রাব্বানী তোতা তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের পা এখন পঞ্চান্নোর দোরে। বহু আন্দোলন সংগ্রাম আর রক্তপাতের মধ্য দিয়ে কখনো হাসিমুখে, কখনো বিষণ্ন বদনে, আবার কখনো ক্রোধান্বিত হয়ে এগিয়ে যাচ্ছে আমার সোনার বাংলাদেশ।
এই দেশে বহু মত ও পথের আবির্ভাব হয়েছে। আমরা সাধারণ মানুষ কঠিন বিষয়াদি বুঝি না—জানি না। সহজ-সরলভাবে দেশ পরিচালিত হোক—এটাই আমার ও সাধারণ নাগরিকের প্রত্যাশা।”অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয় এবং উপস্থিত অতিথিরা লেখকের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com